back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ২০২৩ সালে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যার করেছেন

kbctgbd
২৮ জানুয়ারি ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ

আবুল কাশেম রুমন,সিলেট:

মান অভিমান, পারিবারিক নানা সমস্যা সহ বিষয়কে নিয়ে এক বছরে সিলেটে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এর পেছনে ছিল নানা কারণ।

এমন তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। দেশের ১০৫টি জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালের আত্মহত্যার সংবাদ বিশ্লেষণ করে একটি সমীক্ষা প্রকাশ করেছে তারা। শনিবার (২৭ জানুয়ারী) সমীক্ষার ফল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়।

আঁচল ফাউন্ডেশন জানায়, সব মিলিয়ে গত বছর (২০২৩) দেশে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৫১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে নারী শিক্ষার্থী ৩০৯ জন এবং পুরুষ শিক্ষার্থী ২০৪ জন। আত্মহননের পেছনে ৩২ দশমিক ২ শতাংশ শিক্ষার্থীর ক্ষেত্রেই কাজ করেছে অভিমান।

সমীক্ষার ফলাফল অনুসারে, গেল বছর সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৪৯টি। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগের, এখানে আত্মহত্যা করেছেন ৮৯ জন শিক্ষার্থী। এ ছাড়া রাজশাহী বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল ও রংপুর উভয় বিভাগেই ৪৩ জন করে, ময়মনসিংহে ৩৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন স্কুলগামী শিক্ষার্থী ২২৭ জন, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ১৪০ জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৯৮ জন ও মাদ্রাসার শিক্ষার্থী ৪৮ জন।

সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ বলেন, আত্মহত্যার ঘটনায় মূল ভূমিকা রাখছে অভিমান। অভিমানের কারণে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় পরিবারের সঙ্গে সন্তানদের সম্পর্ক কতোটুকু মজবুত তা নিয়ে চিন্তার উদ্রেক করে।

প্রসঙ্গত, ২০২২ সালে দেশে আত্মহত্যা করেছিল ৫৩২ জন শিক্ষার্থী। ২০২৩ সালে এই সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৫১৩ জনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডে চিকিৎসাসফর...

সর্বশেষ