back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে কাঁপছে মানুষ

kbctgbd
২৭ জানুয়ারি ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আজ শনিবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের পদ্মাপাড়ের জেলা রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

এর আগের দিন শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এক দিন পর মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

এদিকে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। বেলা গড়ানোর পর সূর্যের দেখা পাওয়া গেলেও হিম বাতাস বয়ে যাওয়ার কারণে ঠান্ডা কমেনি।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। শীতের কারণে কষ্ট পাচ্ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। এই শীতের ভেতরেও কাজের সন্ধানে তাঁদের বের হতেই হচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর শনিবার তা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী, আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডে চিকিৎসাসফর...

সর্বশেষ