জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
প্রতি বছরে ন্যায় এবারও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিকাপুর প্রবাসীদের উদ্যোগে শীতার্তদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বার নিজাম উদ্দিন মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউপিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুল হাই বাবুল, ৩নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মুনাফ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি আবদুল কুদ্দুস, ইউনিয়ন আ’লীগের সদস্য আবুল কালাম, স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, যুবলীগ নেতা পরান কাজী, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল লতিফ, সজিব, ইমন হোসেন, বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করায় কালিকাপুর গ্রামের প্রবাসী ও ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় ৪নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি মেম্বার নিজাম উদ্দিন মিলন।


