জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
আজ ২৬ জানুয়ারী সকাল ০৯.১৫ মিনিটে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ ছালাউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউপিধীন আমড়াতলী কাইয়া পুকুরের পূর্ব দক্ষিণ কোনের নাজিম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর হতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন(৩১), কে গ্রেতার করা হয়। গ্রেফতার কৃত মো: বিল্লাল হোসেন কোতয়ালী থানার বডজালা মন্টু মিয়ার বাড়ীর মৃত আলী আকবরের ছেলে।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৬৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়ন্ত্রণ আইন, মামলা রুজু করা হয়।কোতয়ালী থানার ওসি জানান মাদকদ্রব্য এবং ভিবিন্ন মামলার আসামীদের ধরতে অভিযান চলমান থাকবে ।


