back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

“জিলান হত্যা”র মূলহোতা আব্দুল্লাহ আটক

kbctgbd
২৩ জানুয়ারি ২০২৪ ৩:২৫ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় হোসাইন মোহাম্মদ জিলান’কে কুপিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি আব্দুল্লাহ আল মিজুকে (২২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২১ জানুয়ারি) র‌্যাব-১০ এর অ্যাডজুটেন্ট অফিসার ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্বশত্রুতার জেরে গেল বছরের ৩ জুলাই সন্ধ্যায় জিলান তার ছোট ভাইকে কুলাউড়া বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য রওয়ানা দেন। সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারের আয়েশা টেলিকমের সামনে তিনি পৌঁছালে মিজুসহ আরও ১৩-১৪ জন জিলানকে দা, চাপাতি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

ঘটনার একপর্যায়ে রাস্তায় চলাচলরত লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর উপস্থিত লোকজন জিলানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে গত ৭ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মৃত জিলানের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কুলাউড়া থানায় আব্দুল্লাহ আল মিজুসহ নয়জন এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা মিজুকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অভিযোগপত্র দেন।

ওই অভিযোগপত্রের ভিত্তিতে শনিবার (২০ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ আল মিজু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) কশৈন্যু প্রতিবেদককে জানান, মিজুকে সোমবার (২২ জানুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক...

বিশেষ অভিযান: আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ...

সর্বশেষ