back to top

সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিজয় দিবস

kbctgbd
১৬ ডিসেম্বর ২০২৩ ১:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি পার্বত্য জেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা শহরের মাইনী ভ্যালী সংলগ্ন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

বিজয় দিবসের প্রথম প্রহরে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কেফার্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মংসে প্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চেঙ্গী স্কয়ারে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, শতরূপা চাকমা, ক্যজরী মারমা, এমএ জব্বার, খোকনেশ্বর ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী, যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক -সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজ, খেলাধুলার আয়োজন করা হয়।

দীঘিনালা উপজেলা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আবুল কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ । পরে পুলিশ, আনসার, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: এনামুল হকসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ ।

গুইমারা উপজেলা : সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ডিসেম্বর) সকাল ৬টা ২২ মিনিটে শহিদ মিনারে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। পরে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,জেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময়
গুইমারা থানার ওসি মোঃ আরিফুল আমিন, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মংশে চৌধুরী, রেদাক মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেনসহ সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পানছড়ি উপজেলা : বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মধ্যে দিয়ে শুরু হয় দিবসের সূচনা পর্ব। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। পরে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পানছড়ি থানা, উপজেলা আ.লীগ সভাপতি মো. আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে আ.লীগ ও সকল সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮ টা থেকে পানছড়ি থানা পুলিশ ও আনসার ভিডিপির সাথে কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক ‘মাইকেল’সহ গ্রেফতার 

চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে চাঁদার দাবিতে...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল লাখ টাকার রোলেক্স

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটে...

তৃতীয় বিয়ের পর হত্যার হুমকি পেলেন আমির খান

বলিউড সুপারস্টার আমির খান তৃতীয় বিয়ের পর নতুন করে...

হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৫১

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪...

বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সেবায় হঠাৎ...

সর্বশেষ