মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
এদিন ভোর হতে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামীলীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন, সিংগাইর সরকারি কলেজ, সিংগাইর বাজার বনিক সমিতি, দলিল লেখক সমিতি, সিংগাইর প্রেসক্লাব ও পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ কুচ-কাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
কুচ-কাওয়াজে সালাম গ্রহণ করেন- সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু , সিংগাইর সারকেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার ও সিংগাইর থানা অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম ।
এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আ:কাইয়ুম খান , সিংগাইর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শারমিন আক্তার, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুউদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দিবসটি উপলক্ষে কোরিও গ্রাফি , মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, পুরুস্কার বিতরন ও মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা হয়।
এদিন সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।


