back to top

রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশের ন্যায় শেরপুরেও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

kbctgbd
১৬ ডিসেম্বর ২০২৩ ৭:০১ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে ১৬ ডিসেম্বর শনিবার সকালে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
পরে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং কমান্ড্যান্ট (পুলিশ সুপার), সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মারফিয়া আফরোজ, শেরপুর সি.আই.ডি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড, শেরপুর পৌরসভার, সদর উপজেলা পরিষদ, শেরপুর জেলা কারাগার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর সদর উপজেলা শাখা, শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তর, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজ, শেরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ, শেরপুর জেলা খাদ্য বিভাগ, শেরপুর জেলা প্রধান ডাকঘর, শেরপুর জেলা যুবলীগ, বিএমএ শেরপুর জেলা শাখা, স্বাচিপ শেরপুর জেলা শাখা, শেরপুর জেলা রেজিস্টার, জেলা যুব মহিলা লীগ, বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখা, শেরপুর প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠান ও জাতীয় পার্টিসহ সামাজিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল সাড়ে ৭টায় শেরপুর জেলা শহরের চকবাজার বাংলাদেশ আওয়ামী শেরপুর জেলা দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
অপরদিকে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহরের বিভিন্ন মোড়ে নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়।
এছাড়াও একই দিন সকাল ৮টায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বিজয় ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ।
কুচকাওয়াজের আগে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন ও শ্বেতকপোত উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে শেরপুর জেলা পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সম্মিলিত মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম ও অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
এসময় বিজয় দিবসের মঞ্চে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে, শারীরিক কসরৎ উপভোগ করেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্থান থেকে আসা মানুষ। এসময় স্টেডিয়াম চত্বর এক বিজয় আনন্দের সৃষ্টি হয়।
এদিকে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কাবায় চালু হলো স্মার্ট ডিজিটাল সেবা

পবিত্র কাবা শরিফে হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে অত্যাধুনিক...

ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেনের পরিকল্পনা

বাংলাদেশে উচ্চগতির রেল বা বুলেট ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে...

“প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা: নাহিদ ইসলাম

সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে...

সিএনজির আড়ালে কোটি টাকার ইয়াবার চালান

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে...

এলডিসি উত্তরণে তাড়াহুড়ো নয়, চায় প্রস্তুতির সুযোগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও...

কাবায় চালু হলো স্মার্ট ডিজিটাল সেবা

পবিত্র কাবা শরিফে হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে অত্যাধুনিক...

ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেনের পরিকল্পনা

বাংলাদেশে উচ্চগতির রেল বা বুলেট ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে...

“প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা: নাহিদ ইসলাম

সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে...

সিএনজির আড়ালে কোটি টাকার ইয়াবার চালান

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে...

এলডিসি উত্তরণে তাড়াহুড়ো নয়, চায় প্রস্তুতির সুযোগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও...

সর্বশেষ

কাবায় চালু হলো স্মার্ট ডিজিটাল সেবা

পবিত্র কাবা শরিফে হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে অত্যাধুনিক...

ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেনের পরিকল্পনা

বাংলাদেশে উচ্চগতির রেল বা বুলেট ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে...

“প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা: নাহিদ ইসলাম

সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে...

সিএনজির আড়ালে কোটি টাকার ইয়াবার চালান

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে...