back to top

রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেলেন ৩ ইউপিডিএফ নেতা

kbctgbd
১৫ ডিসেম্বর ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় গত সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে ইউপিডিএফ গণতান্ত্রিক কর্তৃক অপহৃত ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিন নেতাকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটার দিকে নিরাপত্তাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে পানছড়ি উপজেলার ৪ নং লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা। উদ্ধারকৃতদের সবাইকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃতরা সবাই শারীরীকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। উদ্ধারকৃত দুই ইউপিডিএফ নেতা পার্বত্যনিউজের কাছে তাদের অপহরণ ও উদ্ধারের ঘটনা বর্ণনা করেন এবং তাদের উদ্ধার করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত সোমবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে জেলার পানছড়ি উপজেলার অনিল পাড়া নামক গ্রামের একটি বাড়িতে ঢুকে সেখানে অবস্থানকরত ইউপিডিএফ প্রসীত গ্রুপের মূল ও অঙ্গ সংগঠনের ৭ জনের উপর ব্রাশফায়ার করে প্রতিপক্ষ । এসময় চার জনকে হত্যার পর সন্ত্রাসীরা সেখান থেকে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্ৰীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা।

নিহতদের মধ্যে বিপুল চাকমার বাড়ি চেঙ্গী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধন পাড়ায়; সুনীল ত্রিপুরার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যান পাড়ায়; লিটন চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কার্বারি পাড়ায়; রুহিন বিকাশ ত্রিপুরার বাড়ি পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের পদ্মিনী পাড়ায়।

এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন ইউপিডিএফ নেতা অংগ্য মারমা। তিনি জানান, মঙ্গলবার ওই এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা বলেছেন, পাহাড়ে বেশ কয়েকটি সংগঠন রয়েছে, তারা এই ঘটনা ঘটাতে পারে।

এ ঘটনার দায়ে ইতোমধ্যেই পানছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ইউপিডিএফ চার দিনের প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কাবায় চালু হলো স্মার্ট ডিজিটাল সেবা

পবিত্র কাবা শরিফে হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে অত্যাধুনিক...

ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেনের পরিকল্পনা

বাংলাদেশে উচ্চগতির রেল বা বুলেট ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে...

“প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা: নাহিদ ইসলাম

সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে...

সিএনজির আড়ালে কোটি টাকার ইয়াবার চালান

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে...

এলডিসি উত্তরণে তাড়াহুড়ো নয়, চায় প্রস্তুতির সুযোগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও...

সর্বশেষ