back to top

শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘৭২-এর সংবিধান নিয়ে দেশের প্রথম ভাস্কর্য-স্থাপনার উদ্বোধন হবে নজরুল বিশ্ববিদ্যালয়ে

kbctgbd
১৫ ডিসেম্বর ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল) প্রতিনিধিঃ

১৯৭২ সালের সংবিধানকেন্দ্রিক দেশের প্রথম ভাস্কর্য-স্থাপনার উদ্বোধন হবে নজরুল বিশ্ববিদ্যালয়ে, আগামীকাল ১৬ই ডিসেম্বর বিকেল সাড়ে চারটায়। এর নাম ধ্রুব ‘৭২ আর ভাস্কর্য-স্থাপনাটির রূপকার সৌমিত্র শেখর। সংবিধানের চারটি মূলনীতির আলোকে সজ্জিত করে নজরুল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যাবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে হচ্ছে ‘ধ্রুব’৭২’ ভাস্কর্য। দীর্ঘ দু’বছর ধরে মাননীয় উপাচার্য ড. সৌমিত্র শেখর এই ভাস্কর্য-স্থাপনা নিয়ে ভেবেছেন এবং তারই সফল চিন্তার রূপদান সম্পন্ন হবে আগামীকাল। তিনিই আগামীকাল শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে ভাস্কর্যটি উদ্বোধনও করবেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চের সামনে অনুষদ ভবনে স্থাপিত চারটি পিলারে রংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। বাহাত্তরের সংবিধানেরর চারটি মূলনীতি তথা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফুটে উঠবে ভাস্কর্যের চারটি পিলারে।

এ বিষয়ে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, অনুষদ ভবনের সামনের চারটি পিলার অনেকদিন ধরেই শূন্য পড়ে ছিল। মাননীয় উপাচার্য স্যার তাঁর নিজস্ব চিন্তা ও পরিকল্পনার মধ্যে দিয়ে চারটি পিলারকে এই ভাস্কর্যে রূপদান করলেন। বাহাত্তরের সংবিধানকে ধারণ করে তিনি যে ধ্রুব’৭২ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সেটি অনন্য সাধারণ। নিশ্চয়ই এটি পরিচিত পাবে ‘সংবিধান আঙিনা’ হিসেবে।

উপাচার্য প্রফেসের ড. সৌমিত্র শেখর বলেন, ‘৭২-এর সংবিধানকেন্দ্রিক কোনো স্থাপনা বা ভাস্কর্য কোথাও আছে কি-না জানি না। আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে এর একটি উদ্বোধন করা হবে। নাম: ধ্রুব ‘৭২। এই ভাস্কর্য সবসময় আগামী প্রজন্মকে আমাদের বাহাত্তরের সংবিধানের অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করিয়ে দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় মসজিদে ভয়াবহ...

লংমার্চের মাধ্যমে ‘আওয়ামী লীগ’কে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে

ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী ও তাদের রাজনৈতিক মিত্ররা...

৩১ ডিসেম্বর নয় ‘শেখ হাসিনা’ কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মাধ্যমে...

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে যে ৫ সিনেমা

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত একাডেমি অ্যাওয়ার্ডস বা...

কুমিরে ভরা নদী পেল অলিম্পিকের ভেন্যুর স্বীকৃতি

প্রায় ৫০০ লোনা পানির কুমিরের আবাসস্থল অস্ট্রেলিয়ার ফিটজরয় নদী।...

সর্বশেষ