back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার সারাদিন কুড়িগ্রাম-লালমনিরহাট বিদ্যুৎ সরবরাহ বন্ধ

kbctgbd
১৫ ডিসেম্বর ২০২৩ ৫:১১ পূর্বাহ্ণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের অপটিক্যাল ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্যাবল মেরামত কাজের জন্য শুক্রবার (১৫ ডিসেম্বর) কুড়িগ্রাম ও লালমনিরহাট সর্বত্র বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জিএমডি, রংপুর অনুশাখার নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী স্বাক্ষরিত শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাটডাউন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবির জিএমডি রংপুরের আওতাধীন ১৩২ কেভি রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট সঞ্চালন লাইন টাওয়ারের ওপর অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার (ওপিজিডব্লিউ) ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ওপিজিডব্লিউ মেরামত, পরিবর্তন ও সংরক্ষণ কাজের সময় উল্লিখিত সঞ্চালন লাইন দুটি শাটডাউন থাকবে। এ জন্য শুক্রবার সকাল ০৭:৩০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকবে। নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সব গ্রাহক উল্লিখিত সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবেন।

প্রসঙ্গত, সঞ্চালন টাওয়ারের ওপর ওপিজিডব্লিউ হলো অপটিক্যাল ফাইবার কম্পোজিট গ্রাউন্ড ওয়্যার, যা ওভারহেড পাওয়ার লাইনে ব্যবহৃত হয়। এ ধরনের ক্যাবলে গ্রাউন্ডিং এবং ক‌মিউ‌নি‌‌কেশন ফাংশন একত্রে ব্যবহৃত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শুধু গোলমেশিন নয়, পর্তুগালের ‘টাকার মেশিন’ও রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়।...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর! কোনো ধরনের অভিবাসন...

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত...

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ঢাকার...

সর্বশেষ