back to top

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ১১ ডিসেম্বর আশুগঞ্জ মুক্ত দিবস

kbctgbd
১০ ডিসেম্বর ২০২৩ ২:১৮ অপরাহ্ণ

জহির সিকদার, আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

১১ ডিসেম্বর ১৯৭১। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস। মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী ১৯৭১ সালের ১১ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়ে আশুগঞ্জকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়ার যুদ্বে টিকে থাকতে না পারায় ৭ ডিসেম্বর রাতের আঁধারে পাকিস্তানীরা ব্রাহ্মণবাড়িয়া শহর ছেড়ে আশুগঞ্জের দিকে আসে।
১৯৭১ সালের ৯ডিসেম্বর আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কাছে পাকিস্তানী বাহিনীর সাথে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মুখ যুদ্ধ হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ এলাকা শত্রুমুক্ত হওয়ার পর একাত্তরের ৮ ডিসেম্বর ভারতীয় ট্যাংক বর্তমান আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রাম দিয়ে আশুগঞ্জ সদরে প্রবেশ করে। সর্বশেষ যুদ্ধ হয় আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে। ১০ ডিসেম্বর মিত্রবাহিনী ও বেঙ্গল রেজিমেন্ট সারা রাত প্রস্তুতি নিয়ে ভোরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে রেস্ট হাউজে অবস্থান করে। পরে ব্যাপক যুদ্ধা হলে পাক বাহিনী রাতে আশুগঞ্জ থেকে পাশ্ববর্তী ভৈরবে পালিয়ে যায়।
তিন দিনের তুমুল যুদ্ধে মিত্রবাহিনী ও পাকিস্তান বাহিনীর পাঁচ’শর বেশি সৈনিক নিহত হন।
সোহাগপুরের ভয়াবহ যুদ্ধে মিত্রবাহিনীর তিনটি ট্যাংক ধ্বংস হয়। শেষ পর্যন্ত মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর ভয়াবহ আক্রমণে টিকতে না পেরে ১০ ডিসেম্বর দুপুরের পর থেকে আশুগঞ্জ থেকে পাকিস্তানি সেনারা পালিয়ে যেতে শুরু করেন।
পাকিস্তানী বাহিনী রাতেই আশুগঞ্জ থেকে পার্শ¦বর্তী  কিশোরগঞ্জ জেলার ভৈরবে পালিয়ে যায়। যাওয়ার সময়  আত্মরক্ষার জন্য মেঘনা নদীর উপর নির্মিত রেল সেতুর ভৈরব রেল সেতুর দুটি স্পেন ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়। এতে সেতুর ২টি স্প্যান ভেঙ্গে নদীতে পড়ে যায়।
ওই সময় যুদ্ধে নেতৃত্ব  দেন তৎকালীন লেঃ কর্ণেল কে,এম, সফিউল্লাহ, লেঃ কর্ণেল হেলাল মোর্শেদ, মেজর নাসির, ক্যাপ্টেন মোঃ নাসিম, ক্যাপ্টেন মতিনসহ আরো অনেকে।
আশুগঞ্জকে মুক্ত করতে গিয়ে পাক হানাদারের সঙ্গে যুদ্ধে শহীদ হয়েছিলেন সুবেদার সিরাজুল ইসলাম, ল্যান্স নায়েক আব্দুল হাই ও সিপাহী কপিল উদ্দিন প্রমুখ।
পরে ১১ ডিসেম্বর সকালে বিনা বাঁধায় আশুগঞ্জ বাজার এলাকা দখল করে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী। ১১ ডিসেম্বর আশুগঞ্জ উপজেলা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়।
পাক বাহিনী বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে সাইলোর কাছে, মেঘনা নদীর উপর নির্মিত রেল সেতুর কাছে, ধানের আড়তের মাঠে, মাছ বাজারে, রেল স্টেশনের কাছে আশুগঞ্জের ৫টি স্পটে পাখির মতো গুলি করে হত্যা করে। স্বাধীনতার ৪৭ বছর পরও আশুগঞ্জের ৫টি স্পটে কোনো স্মৃতি স্তম্ভ গড়ে উঠেনি।
আশুগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আশুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহন করেছেন। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে পুস্পস্তবক অর্পণ,র‌্যালি ও আলোচনা সভা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবুল বাশারের শুনানির আগে আদালত বর্জন ২ শতাধিক আইনজীবীর

ঢাকার আদালতে সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল বাশারের একটি মামলার...

বিদেশি সম্পদ ও অর্থপাচারের অভিযোগে স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য তলব

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

অফিসে উপস্থিতি ফাঁকি ঠেকাতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে...

হাফেজদের সংবর্ধনা দিয়ে মেধার স্বীকৃতির বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা...

পিস্তল-গুলি-ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সর্বশেষ