back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডা. মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের অর্থ সহায়তা বিতরণ 

kbctgbd
৬ ডিসেম্বর ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

সোহেল আজিম,পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় সামাজিক সংগঠন ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের প্রবীণ চিকিৎসক মরহুম মনিরুজ্জামান চৌধুরীর কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী সরওয়ার জামান চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সামাজিক সংগঠন ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশন উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে এ নদগ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে ৬ ডিসেম্বর বুধবার বিকেলে পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সহায়তা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের শিক্ষা কর্মসূচির আহবায়ক পেকুয়ায় সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী এফ এম সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।

এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট উদ্যোক্তা সরওয়ার জামান চৌধুরী ( সিপিএ)।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, এনজিও সংস্থা এ্যাকশান এইডের পরিচালক মোহাম্মদ জাকারিয়া, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দিন, ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট রাজনৈতিক আসাদুজ্জামান চৌধুরীসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ডাক্তার মনিরুজ্জামান চৌধুরী ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। সংগঠনটি পেকুয়ার গরীব শিক্ষার্থীদের পাশে দাড়ানোসহ শিক্ষার প্রচার প্রসারে ব্যাপক কাজ করে যাচ্ছেন।

এসময় প্রধান পৃষ্ঠপোষক ও অনুষ্ঠানের উদ্বোধক নিউইয়র্ক প্রবাসী সরওয়ার জামান চৌধুরী বলেন, আমি নিউইয়র্কে বসে বিভিন্ন নিউজ দেখে এই শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য ছুটে এসেছি। আমি পেকুয়ার সন্তান আমি আমার দায়বদ্ধতা থেকে নিজ গ্রামে কিছু করার জন্য ছুটে এসেছি৷ আমি চাই পেকুয়ার শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে শিক্ষা থেকে ঝরে না পড়ে।

এসময় তিনি পেকুয়ায় একটি কারিগরি টেকনিক্যাল কলেজ গড়ার ও ঘোষণা দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ