back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে হানাদার মুক্ত ছয় ডিসেম্বর পুলিশের শ্রদ্ধাঞ্জলি

kbctgbd
৬ ডিসেম্বর ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ৬ ডিসেম্বর ২০২৩ । ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে ৬ ডিসেম্বর সকালে স্বাধীনতা বিজয় স্তম্ভে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষথেকে স্বাধীনতা সংগ্রামে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
জেলা প্রশাসন কুড়িগ্রামের আয়োজনে দিনের শুরুতে স্বাধীনতার বিজয় স্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ। শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র/ছাত্রী, সাংবাদিকবৃন্দ সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের সুসজ্জিত বাদক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে।
র‌্যালী শেষে স্বাধীনতা বিজয় স্তম্ভ প্রাঙ্গনে কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ কুড়িগ্রাম জেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর বিক্রম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন, পৌর মেয়র কাজিউল ইসলাম, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্ত্তী, জেলা আনসারের সহকারী কমান্ডেন্ট মোঃ ইবনুল হক সহ কুড়িগ্রাম জেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতায় জেলা পুলিশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ