back to top

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে এনএসডিএ স্বীকৃত কারিগরি শিক্ষা কার্যক্রম চালু করল ইটিএস

kbctgbd
৬ ডিসেম্বর ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ

জাওয়ান উদ্দিন, প্রতিনিধিঃ

ঈদগাঁও উপজেলায় কারিগরি শিক্ষা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ঈদগাহ টেকনোলজি স্কুল (ইটিএস)। সম্প্রতি এ প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনএসডিএ) কর্তৃক নিবন্ধিত হয়ে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছে। ফলে আরো কয়েক ধাপে কারিগরি শিক্ষায় নিজেকে দক্ষ হিসাবে প্রমাণের সুযোগ পাবে সাধারণ শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পাঁচ ধাপে কারিগরি শিক্ষা গ্রহণ করা যাবে। কোর্স গুলো হলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স লেভেল-২, ড্রাইভিং লেভেল-৩, কম্পিউটার অপারেশন লেভেল-৩, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং লেভেল-৫, গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং লেভেল-৪ পর্যন্ত দক্ষতা ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জনের সুযোগ রয়েছে। তাছাড়া এসব কোর্স শেষে লেভেল পর্যায়ে সার্টিফিকেট অর্জনের পরিক্ষার সেন্টার হিসাবে ইটিএস অনুমোদিত হয়েছে। ফলে ঈদগাওতে বসেই কারিগরি শিক্ষার পাশাপাশি সার্টিফিকেট অর্জন করতে পারবে সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে ইলেক্ট্রিক্যাল কোর্সের শিক্ষার্থী অনিছুর রহমান বলেন, সাধারণ শিক্ষায় পড়ালেখা শেষ করেও চাকরি মিলছে না আমাদের। ফলে কারিগরি শিক্ষায় নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। কারগরি শিক্ষা বিস্তারে অসাধারণ কার্যক্রম চলাচ্ছে ইটিএস। আশাকরি প্রশিক্ষণ শেষে চাকরি না পেলেও নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করতে পারবো।

শিক্ষার্থী মোঃ রায়হান বলেন, পূর্বে এসব কোর্স নেওয়ার জন্যে কক্সবাজার যেতে প্রয়োজন হত। এখন ইটিএসের কল্যাণে ঈদগাঁওতে বসেই এ কারগরি শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছি।

ইটিএসের পরিচালক তারেকুল হাসান তরুণ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মন্ডলে সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার মান অনেক বেশী। তাই এই শিক্ষা বিস্তার লাভে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার অংশ হিসাবে ঈদগাহ টেকনোলজি স্কুল (ইটিএস) কাজ করে যাচ্ছে। সম্প্রতি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক নিবন্ধিত হয়ে আরো বেশী ভুমিকা রাখতে সক্ষম হবে ইটিএস। বেকারত্বকে বিদায় জানিয়ে নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ইটিএসের সাথে থাকার আহবান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক...

বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত...

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

সর্বশেষ