back to top

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

kbctgbd
৫ ডিসেম্বর ২০২৩ ১:২৭ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া
শেরপুর জেলা প্রতিনিধি:

‘মাটি ও পানি : জীবনের উৎস’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক গবেষণাগারের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, মাটি ও পানি আমাদের জীবনের উৎস। কাজেই মাটিকে সুরক্ষার কোন বিকল্প নেই।
পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইফুল আজম খান ও জেলা খামারবাড়ির উপপরিচালক ড. সুকল্প দাস। এতে প্রধান আলোচক ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান। ওইসময় তিনি মৃত্তিকা অবক্ষয়ের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোকপাত করে বলেন, মাটিতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগ না করা এবং যথেচ্ছ রাসায়নিক সার প্রয়োগের কারণে মাটির স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এতে মাটির অম্লতা বেড়ে যাওয়ায় মাটির প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সহজলভ্যতাও কমে যাচ্ছে। ফলে রাসায়নিক সার প্রয়োগ করেও ফসলের প্রয়োজনীয় সাড়া পাচ্ছি না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক গবেষণাগারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাফেজা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম।
ওইসময় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা প্রশাসন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক গবেষণাগার ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণসহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক...

বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত...

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

সর্বশেষ