back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চ্যানেল আই এর সাংবাদিক বাবুলের বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাট

kbctgbd
২৯ নভেম্বর ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ

সাকিব আল ফেরদৌস,প্রতিনিধি:

এলাকার আধিপত্য বিস্তার নিয়ে শশুর বাড়ীর লোকজনের সাথে দ্বন্দের জের ধরে সাংবাদিক আসাদুজ্জামান বাবুলের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যপক ভাংচুর, লুটপাট, পানির লাইন এবং সিসি ক্যামেরা ভাংচুর ও লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতিপক্ষরা। সন্ত্রাসীরা পিটিয়ে টিনের বেড়া ভেঙে চুরমার করা সহ বাড়ির ভিতরের নানা বিধি ক্ষতি সাধন করেছে।

সোমবার ২৭শে নভেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা পযন্ত প্রায় আড়াই ঘন্টা ধরে সন্ত্রাসীরা এ তান্ডব চালায়।
এই সন্ত্রাসী হামলার ব্যপারে জানতে চাইলে সাংবাদিক আসাদুজ্জামান বাবুল জানান, গত ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে সদর উপজেলার চর সোনাকুড় গ্রামের কানছু শেখের ছেলে মাহাবুল শেখ, শহিদুল শেখ ও টিটুল শেখের ছোট ভাই মিটু শেখসহ আরো অনেকে সাংবাদিক বাবুলের শ্যালক নুরু মোল্লাকে প্রকাশ্য লোহার রড়, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও হাত ভেংগে দেয়। গুরুত্বর আহত নুরু মোল্লাকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশবেড় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভতি করা হয়। এ ঘটনায় নুরু মোল্লার বড় ভাই সাহিদ মোল্লা বাদী হয়ে টিটুল শেখসহ আরো অনেককে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে।
এ মামলার প্রধান আসামী টিটুল বাদে বাকিরা সবাই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারো এলাকায় মহড়াসহ মানুষকে ভয়ভীতি দিয়ে বেড়াচ্ছিল। ওই ঘটনার জের ধরে গত ২৭শে নভেম্বর দুপুরের পর নুরু মোল্লার লোকজন সাহিদ মোল্লার মামলার আসামি টিটুলকে পিটিয়ে আহত করে।
খবর পেয়ে টিটুলের চাচা কানছু শেখ ও তার স্ত্রী ফরিদার নেতৃত্বে মাহাবুল শেখ, সাহাবুল শেখ, শহীদুল শেখ, মিটু শেখ, মিন্টু শেখ, ছিন্টু শেখ, জিকরুল শেখ, লেবু শেখ, ওসমান শেখসহ প্রায় ২৫/৩০জন লোক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক বাবুলের শশুর বাড়ী ও সাংবাদিক বাবুলের বসত বাড়ীসহ ৪/৫টি বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট করে।
হামলাকারীরা সাংবাদিক বাবুলের বাড়ীর জানালা-দরজা-রান্না ঘর ভাংচুরসহ ৪টি সিসি ক্যামেরা ভেংগে সংযোগ বিচ্ছিন্ন করাছাড়াও পানির লাইন কেটে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সাংবাদিক আসাদুজ্জামান বাবুলের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, সারা দেশে একের পর এক সাংবাদিকদের উপর হামলা,মামলা, ও নির্াতনেএর বিরুদ্ধে সকল সাংবাদিকদের রুখে দাড়াতে হবে। যে সকল সন্ত্রাসীরা সাংবাদিক বাবুল ও তার পরিবারের উপর হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান, সেই সাথে সাংবাদিক ও তার পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রশাসনের নিকট জোর দাবী জানান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর অপেক্ষার অবসান আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল...

রাতের আঁধারে ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা...

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

সর্বশেষ