back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৭ জন গ্রেফতার

kbctgbd
২৮ নভেম্বর ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

রফিকুল ইসলাম রফিক (কুড়িগ্রাম), কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১০৫ বোতল ফেন্সিডিল ৫৪ কেজি গাঁজা এবং ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সাথে ১টি মোটরসাইকেল ও ১টি অটোরিকশা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. রুহুল আমীন।

জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (বলদীটারী) এলাকা থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইকের চালকের সীটের নীচ লুকানো অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে এসময় ১টি অটোরিকশা জব্দ করে।
ফুলবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ওইদিন রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় (ছড়ারপাড়) এলাকা থেকে একাধিক মামলা আসামী বানিয়াটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ তুষার হক (২১), বোয়াইলভীর গ্রামের শ্রী রনজিত রায় (২৮) দ্বয়কে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে৷ এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ ।
অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম অদ্য (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১.৩০ টায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার মৌজাস্থ উত্তর ব্যাপারীরহাট থেকে সন্তোষপুর পুলিশপাড়ার কুখ্যাত মাদক কারবারি মো: মাসুদ রানা (৩৭) ও ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় জয়মনি গ্রামের আমির হোসেন (৪০)’দ্বয়কে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১০৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়া রৌমারী থানা পুলিশের একটি টিম (২৭ নভেম্বর) গভীর রাতে রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের মির্জাপাড়া গ্রামস্থ রৌমারী টু কর্তিমারী বাজারগামী পাকা রাস্তার উপর থেকে মির্জাপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ওবাইদুল ইসলাম (৩০)’কে ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গত রাতভর অভিযান পরিচালনা করে আজ (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১:৪৫ টায় কুড়িগ্রাম সদর উপজেলাধীন ধরলা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অভিনব কায়দায় ডিমের খাঁচাকেটে ফিটিং করে মাদক পরিবহনের সময় ফুলবাড়ী বেড়াকুটি এলাকার কুখ্যাত মাদক কারবারি জাহিদুল ইসলাম (৩২) ও নাগেশ্বরীর আনিস (৩৫) দ্বয়কে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

রফিকুল ইসলাম রফিক,প্রতিনিদি
কুড়িগ্রাম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়!’ আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি...

পতেঙ্গায় ৮ বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগকে বলাৎকারের পর...

জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত...

৭০-৮০ মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রলীগের মিছিল

রাজধানীর কুর্মিটোলায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি...

জামিন নিতে আদালতে পরীমনি

সর্বশেষ