back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক ভাবে বিপর্যস্ত জবি শিক্ষার্থী খাদিজা

kbctgbd
২০ নভেম্বর ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ

জবি প্রতিবেদক

সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে সরাসরি জবিতে ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে আসেন খাদিজা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও বেলা ১১টা ৩০ মিনিটে হলে প্রবেশ করেন তিনি। দুই ইয়ার লস দিয়ে চতুর্থ ইয়ারে পরীক্ষায় বসেছেন তিনি।
পরীক্ষা শেষে খাদিজা বলেন, আমি আজ কারাগার থেকে বের হয়েছি। আমার মুক্তির পেছনে গণমাধ্যমের অনেক ভূমিকা ছিল, তাই আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ। আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই আমি এ মুহূর্তে কথা বলতে পারছি না।

এদিকে, মুক্তির পর কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে খাদিজা বলেন, আমার সঙ্গে অন্যায় তো হয়েছেই। বিনা দোষে আমি প্রায় ১৫ মাস জেল খাটলাম। এর চেয়ে বেশি কিছু আর এখন বলতে চাই না। বলার মতো মন-মানসিকতা আমার নেই। দীর্ঘ ১৫ মাসে বাইরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে।
বিজ্ঞাপন
খাদিজার বড় বোন সিরাজুম মনিরা বলেন, খুব সকালে আমরা কারাগারে যাই। তারপর সকাল ৯টার সময় কারা কর্তৃপক্ষ খাদিজাকে মুক্তি দেয়। খাদিজার মুক্তির পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা ছিল অনেক।
গত ১৬ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় খাদিজার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগ। এই আদেশের ফলে দুই মামলায় খাদিজাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। এর ধারাবাহিকতায় প্রায় এক বছর তিন মাস পর কারাগার থেকে মুক্তি পান তিনি।
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদীই পুলিশ।
গত বছরের মে মাসে এই দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
এর আগে, গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ।
ইব্রাহীম খলিল -০১৭৯৮৬৪২২৩২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন...

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আলমগীর ধরা, আহত ২ পুলিশ সদস্য

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলগেট এলাকায় অভিযান চালিয়ে...

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

সর্বশেষ