kbctgbd
২৩ জানুয়ারি ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরে নিম্ন মানের সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এর বিষয়ে পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এ অভিযান চালানো হয়।দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া জানান, সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়ার বিস্তারিত কাগজপত্র সংগ্রহ করেছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের কার কতোটুকু দায়িত্ব তাও খতিয়ে দেখা হচ্ছে।
অনিক বড়ুয়া বলেন, ‘সম্পূর্ণ রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবো। কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা জানান, দুদক তাদের কাছে জানতে চেয়েছে শহরের প্রধান সড়ক গুলোতে সন্ধ্যার পর বাতি জ্বলেনা কেনো?
কক্সবাজারের প্রধান সড়কগুলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগের তত্ত্বাবধানে জানিয়ে পৌরসভার এই কর্মকর্তা বলেন, সিসিটিভি এবং সড়ক বাতিসহ সড়কের যাবতীয় কাজে পৌরসভার কোনো হস্তক্ষেপ নেই।
পরাক্রম চাকমা আরো বলেন, শহরের উপসড়ক গুলোতে বিশ্বব্যাংকের অর্থায়নে ও এলজিইডির মাধ্যমে পৌরসভা যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেটি আমি যোগদান করার পূর্বে। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারবোনা।
“কেউ যদি বলে অনিয়ম হয়েছে, সেটা খতিয়ে দেখা যেতে পারে। তবে আমি যোগদান করার পর এমন কোনো কাজ হয়নি”
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।