back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ, হা’ম’লায় ৬ নারীসহ ৮ জন আ’হ’ত, আটক ৪

kbctgbd
১৯ জানুয়ারি ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬ নারীসহ ৮ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম, তার ছেলে অমিত হাসান, আলামিন ও তার ভাই রনি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও প্রতিবেশী আলামিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এক একর আশি শতাংশ ফসলি জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে জাহাঙ্গীর আলম ওই জমিতে ধান রোপণ করতে গেলে আলামিন ও তার সহযোগীরা বাধা দেয়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারি শুরু হয়। আলামিন ও তার সহযোগীদের হামলায় ৬ নারীসহ ৮ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কহিনুর বেগম, সালমা বেগম, হালিমা বেগম, সেলিনা আক্তার, ফাহিমা বেগম, আশা মনি, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিকেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত...

৭০-৮০ মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রলীগের মিছিল

রাজধানীর কুর্মিটোলায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি...

জামিন নিতে আদালতে পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি...

এবার ঢাকাই সিনেমায় বলিউডের দাপুটে খলনায়ক 

বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের...

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে তিন জাহাজের যাত্রা, প্রকাশিত সময়সূচি

পর্যটকদের জন্য সুখবর! বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন...

সর্বশেষ