back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাবি হ’ত্যার ৯ঘন্টার মধ্যে দেবর গ্রেপ্তার 

kbctgbd
১৮ জানুয়ারি ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা ঘটনার ৯ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মঞ্জুর মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন’র নির্দেশনায় এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জেরে দেবর মঞ্জুর মিয়া (৪২) উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়েন। পরে বাজার লাইন এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়।

গুরুতর আহত মহিলাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুন হওয়া নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী। খুন করে পালিয়ে যাওয়া মঞ্জুর মিয়াকে ঘটনার ৯ ঘন্টা পর আটক করে পুলিশ। এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

বাংলাদেশে নতুন বিনিয়োগের দ্বার খুলছে সৌদি আরব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতে বড় পরিসরে...

সর্বশেষ