মিজানুর রহমান রুবেল (চট্টগ্রাম) সাতকানিয়া প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

(১৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ পুকুরে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কাবাডি ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।



