kbctgbd
১৩ জানুয়ারি ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালী প্রেসক্লাবের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল রবিবার (১২ জানুয়ারী) বিকালে প্রেসক্লাবের হল রুমে ১২ সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এর আগে ক্লাবের প্রবীণ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীর সভাপতিত্বে ক্লাবের জরুরি সভায় দুই বছর মেয়াদি কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীকে পুনরায় সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি আবদুল মতলব কালুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়াও দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীকে সিনিয়র সহ সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহকে সহ-সভাপতি, দৈনিক আমার সংবাদ ও সিপ্লাস টিভি প্রতিনিধি মো. জসীম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজাদী ও চ্যানেল এস টিভি প্রতিনিধি মোহাম্মদ এরশাদকে দপ্তর সম্পাদক, দৈনিক সকালের সময় ও দৈনিক শাহ আমানত প্রতিনিধি মোহাম্মদ দিদার হোসাইনকে অর্থ সম্পাদক এবং দৈনিক সময়ের আলো ও একুশে পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস (দৈনিক ইত্তেফাক), গোলাম শরীফ টিটু (আজকের সুর্যোদয়), আবদুল জাব্বার চৌধুরী (দৈনিক সংগ্রাম/দৈনিক দিনকাল) ও সুধাম কান্তি তালুকদার (প্রিল্যান্স)।
প্রসঙ্গত, সভায় সর্বসম্মতিক্রমে বাঁশখালী প্রেসক্লাবের নামে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ নিয়ে গোপনে আত্মসাৎ, সাবেক এমপি মোস্তাফিজের কাছ থেকে টিআর-কাবিখা বরাদ্দ নিয়ে আত্মসাৎ, ক্লাবের আসবাবপত্র বিক্রি করে আত্মসাৎ এবং সংগঠনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে পাল্টা কমিটি ও সমিতি গঠন করে সদস্যদের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সদস্য অনুপম কুমার দে অভি, কল্যাণ বড়ুয়া মুক্তা এবং আবু বক্কর বাবুলের বহিষ্কারাদেশ চুড়ান্তভাবে গৃহিত হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।