back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খু’নের বিষয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

kbctgbd
১২ জানুয়ারি ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাবল মার্ডার ঘটনার অন্যতম ২ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (১২ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রদাণ করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ডিসেম্বর মাসে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের গরুর হাট মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে তামিমসহ কয়েকজন কিশোরের মধ্যে নাচানাচি বিষয়ে বাকবিতন্ডা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামী শাহীন তার পকেটে থাকা আপেল কাটা একটি ছুরি দিয়ে অন্ধকারে এলোপাথাড়ি আঘাত করতে থাকলে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হান নামে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়।

পরে নিহতদের পরিবার মামলা দায়ের করলে চলতি মাসের ১০ তারিখ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দের নেতৃত্বে এসআই মো. ফয়সাল হাসানের একটি চৌকষ টিম ঢাকা জেলার সাভার থেকে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহার নামীয় ১ নম্বর আসামী জেলার নাচোল উপজেলার বাহির মল্লিকপুর এলাকার তোফজুল হকের ছেলে শাহীন রেজা (২২) এবং মামলার ৭ নং আসামী একই উপজেলা ও এলাকার আতাউর রহমানের ছেলে সামাদ আলী (৩০) কে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সুপার আরো জানান, আসামীদের গ্রেফতারের পর আসামী শাহীনের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশে ময়লার স্তুপ থেকে এলাকাবাসীর উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত আপেল কাটা চাকুটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, এই মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হলেও আসামী শাহীনের নামে পূর্বে কোন মামলা নেই। আর এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশের দিকে নজর ভারতের

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর নজর...

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে...

সাবেক মন্ত্রীসহ ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে কারা অর্থ জুগিয়েছেন, তা...

আওয়ামী লীগ ফিরলে সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে: রাশেদ খাঁন

পোশাক কারখানায় ভাঙচুরের ভিডিও ধারণ করায় শ্রমিক তৌফিক নিহতের...

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়!’ আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি...

সর্বশেষ