back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বন্ধুসভা’র ২০২৫ সালের কমিটি ঘোষণা

kbctgbd
১২ জানুয়ারি ২০২৫ ২:২৪ পূর্বাহ্ণ

মিনহাজ দিপু কয়রা,খুলনা প্রতিনিধিঃ

প্রথম আলোর পাঠক ফোরাম বন্ধুসভা। প্রথম আলোর বিভিন্ন ধরনের সামাজিক এবং শিক্ষামুলক প্রোগ্রামসমূহ বাস্তবায়ন করে থাকে তারুণ্যের এই প্লাটফর্ম ‘বন্ধুসভা’। প্রতিবছরের শুরুতে বন্ধুসভার কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়ে থাকে।এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার বিকাল ৫ টায় প্রথম আলো খুলনা কার্যালয়ে বন্ধুসভার কমিটি ঘোষণা করা হয়।

প্রফেসর ড. কাজী মাসুদুল আলম’কে সভাপতি এবং আসফিক আহমাদ সিদ্দীকীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদ ও ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (ঢাকা) কর্তৃক অনুমোদিত এ কমিটি আগামী এক বছরের জন্য বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

উপদেষ্টা পর্ষদে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (খুলনা) শেখ আল এহসান, জেলা প্রতিনিধি (খুলনা) উত্তম মণ্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন রায়, আযমখান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোর্ত্তুজা আহমেদ সুমন, সরকারি ব্রজলাল কলেজের সহকারি অধ্যাপক ড. মো: তৌহিদুল ইসলাম, সরকারি ব্রজলাল কলেজের সহকারি অধ্যাপক এম এম ইসমাইল হোসেন, খুলনা পাবলিক কলেজের সহকারি অধ্যাপক মো: তাকদীরুল গণি নিবিড়, রেভারেন্ড পলস হাইস্কুলের সহকারি শিক্ষিকা বনানী আফরোজা এবং প্রথম আলোর বিজ্ঞাপন সহযোগী সুদীপ কুমার কুন্ডু।

কার্যনির্বাহী পর্ষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি অমিত সরদার ও এম এম মাসুম বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বনিক ও ফারজানা যুথি, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমাতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মিতা মাহমুদা মুন্নি, অর্থ সম্পাদক মো: ইমন মিয়া, দপ্তর সম্পাদক তাসনীম নাহার প্রথমা, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার, সাংস্কৃতিক সম্পাদক গৌতম রায় দিপু, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক প্রিয়ন্তী ঘোষ, প্রশিক্ষণ সম্পাদ ইখতিয়ার উদ্দিন তপু, দূর্যোগ ও ত্রাণ সম্পাদ ফারজানা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক আলফি শাহরিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শেখ সালমান আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকার, ম্যাগাজিন সম্পাদক তুহিন বাওয়ালী, বইমেলা সম্পাদক নুসরাত জাহান নিশাত, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিকী অভি এবং সায়েদ ফাহাদ আল শান্ত।

নবগঠিত কমিটি ঘোষণার পর বন্ধুরা বন্ধুসভার আদর্শকে ধারণ করে দেশ মার্তৃকার উন্নয়নের লক্ষ্যে খুলনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ