back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ২ যুবক গু’লি’বিদ্ধ 

kbctgbd
১১ জানুয়ারি ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ
মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই ওপার থেকে শোনা গেলো গুলির শব্দ।জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তের বাগিচা পাড়ায় এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে আট থেকে ৯ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

এতে মোহাম্মদ শহীদুল ইসলাম ও মিজানুর রহমান নামে দুই যুবক আহত হয়েছে। শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে শহিদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মিজানুর স্থানের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শহিদুল পেটে ও মিজানুর হাতে গুলিবিদ্ধ হয়েছে।

বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়েছে বলে দাবি করা হচ্ছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তত তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত ভোররাতে ১৮২ নম্বর মেইন পিলারের কাছে গুলি ছোড়ার ঘটনা ঘটে। গুলি শব্দ কানে গেছে বিজিবিসহ সীমান্ত সংলগ্ন গ্রামবাসীর।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে ৮/৯ রাউন্ড গুলি শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলিবর্ষণ করে থাকে।তবে গুলিতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি তিনি।

আহত দুই যুবকের পরিবারের দাবি সীমান্তে বাংলাদেশের অংশে তারা আম গাছের পরিচর্যা করার সময় বিএসএফ সদস্য অতর্কিতভাবে গুলি চালালে কে হতাহতের ঘটনা ঘটে। তারা বলছেন সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বিচারহীনতার কারণে বিএসএফ সদস্যরা মাঝেমধ্যেই বাংলাদেশে ঢুকে গুলি চালায়।

দুই যুবক হতাহাতের ঘটনায় আজমতপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বটে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে কড়া প্রতিবাদ জানানো হয়।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখনও উত্তেজনা আছে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চাকপাড়া সীমান্তে তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি। অবশ্যই এ গুলিগুলো কারা করেছে তা আমরা নিশ্চিত নই। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ