back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সাঁথিয়াতে পিয়াজ লাগাতে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধা’ক্কায় ৩ কৃষি শ্রমিক নি’হ’ত হয়েছেন।

kbctgbd
২৭ ডিসেম্বর ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ

মোঃ হাসান মিয়া, পাবনা জেলা প্রতিনিধিঃ

পেঁয়াজ লাগাতে যাওয়ার পথে পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় ৩ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ভোর ৫ টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক সংকট কাটাতে প্রতিদিন ভোরে সাঁথিয়ার প্রত্যন্ত অঞ্চলের এক এলাকার কৃষকরা অন্য এলাকায় বেশি দামের আশায় পেঁয়াজ লাগানোর কাজে যান। প্রতিদিনের মত আজ ভোরে তারা বেশ কয়েকজন শ্রমিক করিমনযোগে পেঁয়াজ লাগানোর কাজে যাচ্ছিলেন। মাঝপথে করিমনের সমস্যা হলে রাস্তার পাশে দাড় করিয়ে ঠিক করতে থাকে। ঘন কোয়াশায় দেখতে না পেয়ে মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি দ্রুত গতির মালবাহী ট্রাক পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমনের তিন যাত্রী মারা যান। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে প্রান্তিক পর্যায়ের কৃষকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় করিমনটি ওই স্থানে এলে সাঁথিয়াগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই ৩ জন মারা যায়। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ...

পরীমনির পর এবার মুখ খুললেন প্রভা

পরীমনির ‘ব্যাড টাচ’ বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া...

চট্টগ্রামে মধ্যরাতে পুলিশের হানা, গ্রেপ্তার ২০

চট্টগ্রাম নগরে গভীর রাতে নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা! পৃথক...

চট্টগ্রাম বন্দর ভারতের হাতে থাকা উচিত ছিল

বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির এক সংসদ সদস্যের...

সর্বশেষ