kbctgbd
২৬ ডিসেম্বর ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০০’শ বোতল ফেনসিডিল-প্রাইভেটকারসহ ০২ জনকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিকট অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লাওয়াই গ্রামের আকবর হোসেন মিয়ার ছেলে মো: রাকিব হোসেন (২০) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দোস্তপুর ০৯ নং ওয়ার্ডের সাদু মিয়ার ছেলে মো: মহিবুর রহমান (২০)।
গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উল্লেখিত মালামাল, একটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করে। অভিযানকালে তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ও পুলিশ সদস্যবৃন্দ।
এ বিষয়ে আশুগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।