back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যহীন সমাজের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই : নজরুল ইসলাম খাদেম

kbctgbd
২২ ডিসেম্বর ২০২৪ ৫:০১ পূর্বাহ্ণ

জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালি অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন জামায়াত সেই কাঙ্ক্ষিত  রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে। আর বৈষম্যহীন সমাজের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণকে এক আদর্শবাদী স্বপ্নের রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে, যেখানে ছাত্র-জনতার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নের বাস্তবায়ন থাকবে। আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি, যে সমাজে অনিয়ম, দুর্নীতি, সুদ ও ঘুষের অস্তিত্ব থাকবে না। সর্বোপরি সে সমাজে কোন অপরাধকে মেনে নেয়া হবে না। বরং ন্যায়-ইনসাফই হবে রাষ্ট্রের মূলনীতি। সেই স্বপ্নের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় শ্রমকল্যাণ কেন্দ্র মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মোহাম্মদ গোলাম ফারুক, জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন, সহ সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সরাইল উপজেলা আমীর অ্যাড. মনিরুজ্জানা, ইসলামী ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম ভূইয়া, জামায়াত নেতা আক্তার হোসেন, ইব্রাহিম খলিল, জায়েদুল হক জাবেদ, আব্দুল আলিম ও মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।আলোচনা সভা শেষে সাইমুম শিল্পী গোষ্ঠী ও স্থানীয় তিতাস শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ...

পরীমনির পর এবার মুখ খুললেন প্রভা

পরীমনির ‘ব্যাড টাচ’ বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া...

চট্টগ্রামে মধ্যরাতে পুলিশের হানা, গ্রেপ্তার ২০

চট্টগ্রাম নগরে গভীর রাতে নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা! পৃথক...

সর্বশেষ