kbctgbd
২১ ডিসেম্বর ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ
রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
কোরআন এর হাফেজগন দুনিয়া ও আখেরাতের আলো,হাফেজগন সঠিক কোরআনএর ব্যাখ্যা মুসলমানদের কাছে পৌঁছে দিলে মুসলমান বিপদগামী থেকে বিরত থাকতে পারে,হাফেজগন কোরআন শিখে শুধু নিজেদের মধ্যে ধরে রাখলে চলবেনা,মানুষকে হেদায়েত করতে হবে,পাপ কাজ থেকে দূরে থাকার কোরআনএর ব্যাখ্যা উপস্হাপন করতে হবে,তাহলেই হাফেজগনের শিক্ষার পরিপূর্তা লাভ করবে।
সীতাকুণ্ড শিবপুর হোসাইন – জোহরা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৬ হাফেজ কে পাগড়ী প্রধান করছেন জামালিয়া দরবার শরীফের শাহজাদা পীরে কামেল আলহাজ্ব মাওলানা ক্বাজী এম এন মোস্তফা কামাল।সাথে আছেন সাবেক সচিব জসিম উদ্দীন মাহমুদ, মাদরাসা প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বখতেয়ার উদ্দীন চৌধুরী,ইমাম হাফেজ মাওলানা শাহনেওয়াজ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকার আবু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইযুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, এ্যাড মেজবাহউদ্দীর সরকার,জামায়াতে ইসলাম উপজেলা সেক্রেটারী সাবেক কমিশনার আবু তাহের,সাবেক কমিশনার হেলাল উদ্দীন,হাফেজ আশরাফ আলী,ডাঃ ওমর ফারুক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।