back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জামায়াতের বিশাল প্রচার মিছিল

kbctgbd
১৯ ডিসেম্বর ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সম্মেলনকে স্বাগত জানিয়ে বিশাল প্রচার মিছিল করেছে কুলাউড়া উপজেলা জামায়াত ইসলামী। বৃহস্পতিবার(১৯শে ডিসেম্বর) আছরের নামাজের পর পর উত্তরবাজার জামে মসজিদের সামনে থেকে এ মিছিলটি শুরু হয়।

এসময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন চৌমুহনীতে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে আগামীদিন (২১শে ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সম্মেলনে অংশগ্রহণের প্রচারণায় বক্তব্যের মাধ্যমে দাওয়াত জানানো হয়।

কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম এর নেতৃত্বে অনুষ্ঠিত প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রটারি সাইফুল ইসলাম খাঁন ও মো: আলাউদ্দিন, পৌর সভাপতি রুহুল আমিন রুয়ুব, সেক্রেটারি মনসুর আহমদ তালুকদার, কর্মধা ইউপি পরিষদ সদস্য মাওলানা তরিক খাঁন,ভুকশিমইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মতিউর রহমান, শুরা সদস্য আতিকুর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি ফয়ছল আহমদ।

এছাড়াও উক্ত প্রচার মিছিলে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর জেলা সম্মেলন সফল করার লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতৃবৃন্দ সহ কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফের প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও...

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের...

চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

চট্টগ্রাম নগরে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশাচালকরা।...

ফেসবুকে এবার বিনামূল্যে নীল টিক!

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে...

ফোন যেভাবে নষ্ট করছে আপনাদের সম্পর্ক

একই ঘরে বসে আছেন দুজন। পাশে প্রিয় মানুষটি, অথচ...

সর্বশেষ