kbctgbd
১৭ ডিসেম্বর ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ টি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।ডাইনামিক ইয়ুথ সোসাইটি’র সদস্য সচিব আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হোসাইন মোহাম্মদ সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাইনামিক ইয়ুথ সোসাইটির উপদেষ্টা ও চট্টগ্রাম জর্জ কোর্টের অ্যাডভোকেট ছরওয়ার কামাল,প্রধান মেহমান হিসেবে বক্তব্য রেখেছেন সংগঠনে উপদেষ্টা মাষ্টার আবুল কাশেম।
এছাড়া উপদেষ্টাদের মধ্য থেকে বক্তব্য রেখেছেন মাওলানা জামাল উদ্দিন জিহাদী,ব্যাংকার জয়নাল আবেদিন।অনুষ্ঠানে বক্তারা বলেন,সকল ধরনের রাজনৈতিক প্রতিহিংসা, সাম্প্রদায়িকতা,গোষ্ঠীগত দ্বন্দ্ব সবকিছুর উর্ধ্বে গিয়ে ডাইনামিক ইয়ুথ সোসাইটি বৈষম্যহীন,মানবতার সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো: শামসুদ্দিন, মিজবাহ উদ্দিন রাহাত,পারভেজ আলম বাচ্চু,আমির হোসাইন,সংগঠনের সদস্য এহসান উল্লাহ,শফিউল আলম,আবদুর রহিম বাচ্চু,ফারহান,সাদমান,ফরিদ,তাফসির সহ প্রমূখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।