kbctgbd
১৬ ডিসেম্বর ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
মাহফুজুর রহমান সাইমন,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৭ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন এবং ১২ টার সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালী বের করে শেরপুর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আয়োজিত আলোচনা সভায় হযরত আলী বলেন আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমাদের বিএনপির চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন। আমরা আওয়ামীলীগের নেতাকর্মীদের ক্ষমা করবো না তারা যদি শান্তি প্রিয় দেশকে অশান্ত করার চেষ্টা করে আমরা ছাড় দিবো না।
এসময় শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, শহর বিএনপির সভাপতি এবি.এম মামুনুর রশীদ পলাশ। শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।