back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে বিএনপি’র কর্মী সমাবেশে জনতার ঢল

kbctgbd
১৫ ডিসেম্বর ২০২৪ ৪:৫৬ পূর্বাহ্ণ
মোঃ শাহজালাল গাজী , রামপাল উপজেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বিএনপি’র কর্মী সমাবেশকে কেন্দ্র করে জনতার ঢল নেমে আসে। সমাবেশ শুরুর আগে ইউনিয়নের সকল ওয়ার্ড ও পাশ্ববর্তী ইউনিয়নগুলো থেকে প্রচন্ড শীত উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন।

শনিবার(১৪ ডিসেম্বর) বিকেলে বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শরাফপুর মাদ্রাসা মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ পরিচালনা কমিটির আহ্বায়ক তালুকদার বদিউজ্জামান মিনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার মাহফুজুর রহমান (চিক), শেখ ফিরোজ কবির, মল্লিক জিয়াউল হক জিয়া, কাজী অজিয়ার রহমান, এস এম আলমগীর কবির বাচ্চু, মোঃ শাহাদাৎ হোসেন, শাহাজালাল গাজী, আলতাফ হোসেন বাবুল, ছাত্রদল নেতা মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুল ইসলাম বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি দেশের কল্যানে সব সময় কাজ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারা সব সময় বাংলাদেশের উন্নয়ন করা। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যা করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ।ছাত্রজনতার এ বিপ্লব কোনভাবেই বৃথা হতে দেয়া যাবেনা।

অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন এবং সকল বৈষম্য দূর করবেন। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি মানুষের কল্যানে কাজ করে। দলে কোন সন্ত্রাসী, উশৃংখল, চাঁদাবাজ ও চোরদের কোন স্থান নেই। কেউ যদি দলের নাম ব্যবহার করে কোন অপরাধে জড়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান এ বিএনপি নেতা।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা মল্লিক দেলোয়ার হোসেন, এম সাইফুজ্জামান বাদশা ও মোল্লা লোকমান হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশে ভয়ংকর জঙ্গি ‘সেল’ গঠনের চেষ্টা

বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন...

চূড়ান্ত হলো ঈদে মিলাদুন্নবীর তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।...

নিরাপত্তার ঘেরাটোপে শেখ হাসিনা, ফিরবেন ‘প্রতিশোধের আগুন’ নিয়ে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল...

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

সর্বশেষ