back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সরকারি খাল হালট পুনরুদ্ধার ও নদী দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

kbctgbd
১৪ ডিসেম্বর ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

মোঃতানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে সরকারি খাল, খাজ জমি পুনরুদ্ধার, অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ দূষণ, নদী দূষণ ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে সিটি গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ১৪ ডিসেম্বর শনিবার রূপসী-কাঞ্চন বাইপাস সড়কের সিটি গেইট এলাকার রূপসি নিউ মডেল স্কুলের সামনে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক ও সাইনবোর্ড এলাকার বাসিন্দা আফজাল কবির। সভায় বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপি সভাপতি ও নোয়াপাড়া এলাকার বাসিন্দা তাশিক হক ওসমান, তারাবো পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও গন্ধর্বপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান পিন্টু, রুপসী এলাকার মীর মফিদুল, নোয়াপাড়া বাসিন্দা হাজী মফিজুর রহমান, বরপা এলাকার হাজী বাবুল, গন্ধর্বপুর এলাকার আলতাফ হোসেন, রূপসী এলাকার হাজী মনির হোসেন, তারাবো এলাকার রাজিব আহম্মেদ, আরিফুল ইসলাম, সাইনবোর্ড এলাকার রেনু বেগম, খাদুন এলাকার রায়হান মীর, বরপা এলাকার আনিসুর রহমান, মইকুলি এলাকার নাজমুল হাসান, মকবুল হোসেন, কর্ণগোপ এলাকার দুলাল চৌধুরী, কাহিনা এলাকার মাহমুদুল হাসান টিটুসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে গাজীর সহায়তায় এ সিটি গ্রুপ গত ১৬ টি বছর তারাবো পৌরসভার মানুষের জমি কেড়ে নিয়েছে। যেখানে তার জমি দরকার সেখানে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। খাল দখল করেছে। কৃষি জমিতে বালু ভরাট করে কৃষকের চাষাবাদে বাঁধাগ্রস্থ করেছে।

এ বালু ভরাট ও জলাবদ্ধতার কারণে আজকে তারাবো পৌরসভায় হাজার হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। শুধু তাই নয় এ সিটি গ্রুপ তার মেইলের বর্জ্য নদীতে ফেলে নদী দূষণ করছে। আশপাশের পরিবেশ দূষণ করছে। সিটি গ্রুপ তাদের মালবাহী গাড়ী পার্কিং করে এ রূপসী-কাঞ্চন সড়ক দখল করে নিয়েছে। আমরা স্থানীয়রা সিটি গ্রুপের দ্বারা এ সরকারি খাল, খাজ জমি, অবৈধ পার্কিং, পরিবেশ ও নদী দূষণ বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আর যদি বন্ধ করা না হয় তাহলে আমরা আবার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ...

পরীমনির পর এবার মুখ খুললেন প্রভা

পরীমনির ‘ব্যাড টাচ’ বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া...

চট্টগ্রামে মধ্যরাতে পুলিশের হানা, গ্রেপ্তার ২০

চট্টগ্রাম নগরে গভীর রাতে নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা! পৃথক...

সর্বশেষ