back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৬ বছর আমরা কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল স্বৈরাচার সরকার

kbctgbd
১৩ ডিসেম্বর ২০২৪ ২:১৭ পূর্বাহ্ণ

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলাম সীতাকুণ্ড উপজেলা শাখা সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দীর্ঘ ১৬ বছর পর মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীর ফৌজদারহাটস্থ বাসভবনে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার।তিনি বলেন, আমাদের বিগত ১৬ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘদিন অন্যায়ভাবে আমাদেরকে সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার।ঘরোয়া আলোচনা করলেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলা জড়িয়ে জেলে দিতো।

গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারপর থেকেই আমরা মুক্ত বাতাস নিতে পারছি। আর এ জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে।

তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার মিডিয়া বিভাগ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুছছালাম, উত্তর জেলার মিডিয়া সম্পাদক মুহাম্মদ রফিক, উপজেলার আমীর মওলানা মিজানুর রহমান, উপজেলার সেক্রেটারি মুহাম্মদ তাহের, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাবেক সভাপতি এম হেদায়েত,সৌমিত্র চক্রবর্তী,সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নাসির উদ্দীন অনিক, এ্যাড,নাসির উদ্দীন। মত বিনিময় সভায় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশে ভয়ংকর জঙ্গি ‘সেল’ গঠনের চেষ্টা

বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন...

চূড়ান্ত হলো ঈদে মিলাদুন্নবীর তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।...

নিরাপত্তার ঘেরাটোপে শেখ হাসিনা, ফিরবেন ‘প্রতিশোধের আগুন’ নিয়ে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল...

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

সর্বশেষ