back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় কাজিরহাট আরিচা-ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

kbctgbd
১২ ডিসেম্বর ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ

মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ

ঘন কুয়াশায় কাজিরহাট আরিচা-ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি। চার ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় বুধবার (১১ ডিসেম্বর) কাজিরহাটে,আরিচা রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় দুটি ফেরি- ‘বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’ ও ‘কিষাণী,চারটি ফেরি- খানজাহান আলী,শাহ আলী,চিত্রা ও ধানসিড়ি আরিচা ঘাটে নোঙর করা আছে।

এছাড়া ঘন কুয়াশার কারণে আরেক নৌরুট,দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে শাহপরান ও এনায়েতপুরী নামে দুইটি ফেরি।

এছাড়া পাটুরিয়াঘাটে ৪টি ও দৌলতদিয়াঘাটে ৬টি ফেরি এবং আরিচাঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই আরও চারটি ফেরি আটকে রাখা হয়েছে বলেও জানান ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে তিন শতাধিক যানবাহন। এর মধ্যে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, বাকীগুলো যাত্রীবাহী বাস। এছাড়াও প্রাইভেটকার-মাইক্রোবাস রয়েছে।

এদিকে,ঘন কুয়াশায় ফেরি বন্ধ হয়ে পড়ায় ঘাটগুলোতে আটকে পড়া যাত্রীরা কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন। নদী পার হতে আসা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে রোগীরাও আটকে পড়েছেন।

আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয়। কুয়াশা না কেটে যাওয়া পর্যন্ত ফেরি চালানো সম্ভব হবে না। ফেরিতে উচ্চ মাত্রা ফগ লাইট লাগানো থাকলেও সেগুলো কাজে আসছে না বলেও জানান কর্তৃপক্ষ।কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশে ভয়ংকর জঙ্গি ‘সেল’ গঠনের চেষ্টা

বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন...

চূড়ান্ত হলো ঈদে মিলাদুন্নবীর তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।...

নিরাপত্তার ঘেরাটোপে শেখ হাসিনা, ফিরবেন ‘প্রতিশোধের আগুন’ নিয়ে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল...

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

সর্বশেষ