kbctgbd
৯ ডিসেম্বর ২০২৪ ৩:৫১ পূর্বাহ্ণ
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. শফিকুল ইসলাম(২৬) ও মো. এনামুল শেখ(১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো. শফিকুল ইসলাম(২৬) নড়াইল জেলার সদর থানাধীন মহিষখোলা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ও মো. এনামুল শেখ(১৯) নড়াইল জেলার সদর থানাধীন নয়নপুর গ্রামের মোঃ চাঁন মিয়া শেখের ছেলে। গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে নড়াইল জেলার সদর থানার পৌরসভাধীন দূর্গাপুর গ্রামের বশির খানের বসত বাড়ীর সামনে জেলখানা থেকে টি,টি,সি গামী পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ অহিদুর রহমান, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম(২৬) ও মোঃ এনামুল শেখ(১৯) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।