back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা হবে: শেরপুরে পাট অধিদপ্তরের মহাপরিচালক

kbctgbd
৭ ডিসেম্বর ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা। এসময় তিনি বলেন, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের স্বার্থেই পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটে ফিরতে হবে।

এছাড়াও তিনি প্লাস্টিকের বদলে পাটজাত মোড়ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, আগে পলিথিন ছিল না। আমাদের বাপ-চাচারা পাটের ব্যাগেই বাজার করেছেন। এটি আমাদের সোনালী ঐতিহ্য ও গৌরবের অংশ। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা হবে। পাট রপ্তানীর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনও করতে পারবো।

পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, পুলিশ পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ, চালকল ব্যবসায়ী শরাফত আলী, আব্দুল গণি, খুরশিদ আলম মিঠু, পাটকল মালিক আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাসহ জেলার জুটমিল ব্যবসায়ী, রাইস মিল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পাটচাষিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

আরও ১২ জেলায় চালু ‘ই-বেইল বন্ড’

জামিনের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের...

গোবিন্দর সঙ্গে নাম জড়ানো কে এই নায়িকা?

বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে নতুন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বাজিমাত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ডারউইনে...

সর্বশেষ