kbctgbd
৫ ডিসেম্বর ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপা দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্হলেই ও মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।ঘটনাটি ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাড়ে ৬ টায় মগপুকুর এলাকায় প্রথম দূর্ঘটনাটি ঘটে। অপর দূর্ঘটনাটি ঘটে রাত পোনে সাতটায় সিরাজ ভূইয়া রাস্তার মাঁথায়।
স্হানীয় সূত্রে জানা যায়,ঢাকা মুখী একটি মোটর সাইকেলে দুই আরোহী সীতাকুণ্ড কুমিরা মগপুকুর স্মশান এলাকা পৌঁছলে ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের কে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্হলে দুই আরোহীর মৃত্যু ঘটে। নিতহরা হলেন মোঃ শাহজালাল ও মোঃ ইউনুছ। তাদের বাড়ী ফেনী ছাগলনাইয়া থানা বলে জানা গেছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবুল মোমিন জানায়,দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষানিক টহল পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে যানচল স্বাভাবিক করা হয়েছে।তবে কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। অপর দূর্ঘটনা সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় মায়া রানী দাশ (৫৫) নামে এক মহিলা রাস্তা পার হওয়ার সময় একটি
মাইক্রো তাকে চাপা দিলে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দাকর মৃত ঘোষনা করে।তার বাড়ী সীতাকুণ্ড প্রেমতলায়,সে এলবিয়ন ল্যারেটারীতে চাকিরী শেষে বাড়ী ফেরার সময় এই দূর্ঘটনা ঘটে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।