kbctgbd
৪ ডিসেম্বর ২০২৪ ২:৫৭ পূর্বাহ্ণ
মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ
জাতসাখিনী ইউনিয়নের সিন্দুরীয়াতে মেরিনাস ফুড এন্ড এগ্রো লিঃ-কে দুই লাখ টাকা জরিমানা ।বাংলাদেশের আইন অনুযায়ী কোন পণ্য উৎপাদনের লাইসেন্স পাওয়ার পর উৎপাদন শুরু করবে। কিন্তু মেরিন কোম্পানি কোন অনুমতি ছাড়াই বাজারজাত করা শুরু করেছে। একই সাথে ওই সব পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে প্রচারণাও করছে।
অসত্য তথ্য দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা ও অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠান, মেরিনাস ফুড এন্ড এগ্রো লিঃ এ।মঙ্গবার বিকেলে বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম মোবাইল কোর্টের পরিচালনা করে এই জরিমানা করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের সিন্দুরী এলাকায় অবস্থিত মেরিনাস ফুড এন্ড এগ্রো লিঃ এ অভিযান চালিয়ে বিপুল পরিমান পণ্য জব্দ করেন। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই এই পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করা হয়েছিল।
পাবনার বেড়া উপজেলার সিন্দুরী এলাকায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন এবং প্যাকেটজাত করার অপরাধে মেরিনাস ফুড এন্ড এগ্রো লিঃ-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম মোবাইল কোর্টের পরিচালনা করে বিএসটিআই ২০১৮ এর ২৭ ধারা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪১ ধারা মোতাবেক মোবাইল কোর্টে পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক শামীম আহম্মেদকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিএসটিআই আঞ্চলিক আফিসের পরিদশর্ক উৎপল কুমার উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।