kbctgbd
৩ ডিসেম্বর ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ
জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধিঃ
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগ – ২ কতৃক আয়োজিত ২৯ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (২ ডিসেম্বর) সোমবার দিনব্যাপি চৌদ্দগ্রাম মাদ্রাসা- ই হোসাইনিয়া দারুল উলুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফেনী,নোয়াখালী, কুমিল্লা,চাঁদপুর,ব্রাহ্মনবাড়ীয়া জেলা থেকে ৩৩৬ জন প্রতিযোগি অংশ গ্রহন করেন। এই প্রতিযোগীদের থেকে ৩৫ জন জাতীয় প্রতিযোগীতায় অংশ গ্রহনের সুযোগ পায়।
প্রতিযোগীতায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আব্দুল হক। ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা ও সভাপতি আলহাজ্ব সাইয়েদ জাকারিয়ার সভাপতিত্বে, মুফতি সাইয়েদ আবদুল আউল, হাফেজ এমদাদুল এক, হাফেজ ইকবাল হোসেন ও হাফেজ মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান।
চৌদ্দগ্রাম মাদ্রাসা – ই হোসাইনিয়া দারুল উলুমের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন আহম্মেদ ভূঁইয়া। বিশিষ্ট সমাজ সেবক আবদুল মালেক চৌধুরী। আলহাজ্ব মোশাররফ হোসেন জিপু চৌধুরী। আলহাজ্ব আমিরুল ইসলাম ভূঁইয়া আযাদ। আলহাজ্ব মাওলানা নুরুল হুদা। হুফফাজুল কুরআন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ – ২ সেক্রেটারী মাওলানা ওবায়ের কাসেমী। কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্লাহ। প্রতিযোগিতায় পবিত্র কুরআনের ৫ পারা, ১০ পারা ২০ পারা হিফজে তিনটি গুরুপে এবং ১০ বছর বয়সী পূর্ণ কুরআানের হাফেজ ছাত্রারায় অংশগ্রহন করে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।