back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে যানজট, অবৈধ ফুটপাত ও ময়লা পানির দূর্গন্ধে চরম ভোগান্তিতে কেরানীহাটের মানুষ 

kbctgbd
২ ডিসেম্বর ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া প্রতিনিধিঃ

একদিকে দীর্ঘ যানজট, অপরদিকে অবৈধ ফুটপাত ও পানি নিষ্কাশনের ড্রেন থেকে গড়িয়ে পড়া ময়লা পানির দূর্গন্ধ। এতে চরম ভোগান্তিতে রয়েছে পথচারী সহ স্থানীয়রা। এমন চিত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র কেরানীহাট স্টেশনের।

সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে অবৈধ ফুটপাত, যত্রতত্র দাঁড়িয়ে থাকে সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন। এছাড়াও পানি নিষ্কাশনের ড্রেন থেকে ময়লা পানি বের হয়ে মহাসড়কের পাশে কয়েকটি স্থানে জমে থাকে।এতে প্রতিনিয়ত চলাচলকারী সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। এমন ভোগান্তি থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

কেরানী হাটের ফুলকলি শো’রুমের স্বত্বাধিকারী আবদুর রহিম জানান, মহাসড়কে সিএনজি অটোরিকশা এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়াও রাস্তার পাশে নোংরা দুর্গন্ধ পানি জমে থাকার কারণে পথচারীদের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এছাড়াও মুসল্লীদের মসজিদে যেতে হয় নোংরা পানিতে পা ভিজিয়ে।

এ বিষয়ে কেরানীহাট স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনচার্জ (টিআই) নুরে-আলম সিদ্দিকী বলেন, ট্রাফিক বিভাগে জনবল একটু কম। তারপরও যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়াও জনবল বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তাঁরা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস জানান, যানযট নিরসনে ইতোমধ্যে কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টরের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রাফিক পুলিশের জনবল কম থাকাতে সহায়ক হিসেবে স্বেচ্ছাসেবক এর মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এর আগে কেরানীহাটে অবৈধ ফুটপাতের বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। ফের খুব শীঘ্রই ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাত ৮টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান...

“মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই”

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

নথিপত্রের গরমিলে ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার!

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ এক হাজারের...

ফের ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বাংলাদেশের রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘর...

রাষ্ট্রপতি পদে কে? আজই খুলছে চূড়ান্ত সিদ্ধান্তের খাতা

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও...

সর্বশেষ