kbctgbd
২ ডিসেম্বর ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপি ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যায় ৮নং ওয়ার্ড পৌর বিএনপির কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হিরু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নেওয়াজ আহম্মেদ ঠাকুর, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আকতার হোসেন মোল্যা, ৮নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মল্লিক সহ প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।