kbctgbd
১ ডিসেম্বর ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
মো.মহিউদ্দিন হাটহাজারী প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারী আমান বাজার উপশাখা আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ গণআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পহেলা ডিসেম্বর সকাল ১১টায় হলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুলে হাটহাজারী আমান বাজার উপশাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংক হাটহাজারী আমান বাজার উপশাখার অফিসার ইনচার্জ তামান্না চৌধুরীর সঞ্চালয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো.ফাহিম উদ্দিন, হলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মো.বশির উদ্দিন ও মো.ওয়াহিদুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী শাখার মার্কেটিং এন্ড সেলস অফিসার মোহাম্মদ বেলাল হোসেইন, পপি আক্তার সহ এসময় আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ব্যাংকিং ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়, ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।
সভায় বক্তারা আরো বলেন, আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক, যার ১৪০০-এরও বেশি শাখা ও উপশাখা রয়েছে। সরকার এই ব্যাংকে ৩২.৭৫% অংশীদারিত্ব নিয়ে পরিচালনা করছে এবং আইএফআইসি ব্যাংকটি বিগত ৪৮ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।