back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ধানক্ষেত থেকে শিশুর ম’র’দে’হ উদ্ধার

kbctgbd
১৫ নভেম্বর ২০২৪ ৫:৫৮ পূর্বাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় হামিদা(৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের নিহতের বাড়ির উত্তর পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে নিহতের পরিবার। নিহত ওই শিশুর নাম হামিদা খানম (৬)। সে কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিহত হামিদাদের বাড়িতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দৃর্বৃত্তদের ধরতে ‘খুর চালান’ দিতে চান হামিদার পরিবারের লোকজন। বৃহস্পতিবার (১৪নভেম্বর) সকালে হামিদাদের বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। সেই চিঠিতে সন্তান হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ওইদিন দুপুর ২ টার দিকে হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। এসময় মায়ের কাছ থেকে একটি আপেল হাতে নিয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশ্যে বের হন হামিদা।

পরে বিকেল ৪ টার দিকে তাঁকে খোঁজ করে বাড়ির লোকজন। কিন্তু আশেপাশে কোথাও তাঁকে পাওয়া যাচ্ছিল না। তখন সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজনদের সন্দেহ বাড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি উত্তর পাশে একটি ধান খেতের মধ্যে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় রশি দিয়ে তাঁর হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহের কিছু অংশ ঢাকা ছিল। পরে পরিবার ও স্থানীয়রা সেখান থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা তদন্ত করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ