kbctgbd
২৯ অক্টোবর ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া কার্ড ছাড়া টিসিবির পূর্ণ জোর করে নেওয়ায় বাধা দেওয়ায় স্থানীয় বখাটে শাকিলের নেত্রীত্বে ১৫/২০ জনের সঙ্গবদ্ধ দল পাবনা জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক হৃদয়কে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে আহত করেছে বলে জানায় স্থানীয়রা ।
পড়ে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে হৃদয়ের অভিভাবক জানান থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।তবে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুস সালাম বলেন শুনেছি কিন্তু অভিযোগ পাইনি,অভিযোগ পাইলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।