kbctgbd
২৭ অক্টোবর ২০২৪ ১:২১ অপরাহ্ণ
মোহাঃ নাছির উদ্দীন (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা জমির বিরোধ নিয়ে ২পক্ষের মারামারিতে ৩জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।গতকাল সন্ধ্যা সাড়ে ৪টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘঠে বলে জানা যায়।এব্যাপারে ৩নং নলুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ৫জনকে আসামী করে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সহিত বাদীর এলাকার জনৈক আব্দুল মজিদ এর সাথে পূর্ব হইতে জায়গা জমি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের বিষয়টি বাদী স্থানীয় ভাবে মিমাংশা করিয়া দেওয়ার চেষ্টা করায় বিবাদীগণ বাদীর উপর চরম ক্ষিপ্ত হয়।
উক্ত বিরোধের বিষয় নিয়া জনৈক আব্দুল মজিদ উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২২অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ০৪ ঘটিকার সময় আমিসহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে একটি সালিশী বৈঠক হয়। উক্ত সালিশী বৈঠকে উপরোক্ত বিবাদীগণ সালিশকারকদের
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।