kbctgbd
২৬ অক্টোবর ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বাঁশখালী হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। হিমোফিলিয়া সোসাইটির সভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার গোলাম রব্বানী। বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমোফিলিয়া বিভাগের রেজিষ্টার্ড ডাক্তার সৌরভ দাশ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগের চিকিৎসক ডাক্তার আসিফুল হক, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, হিমোফিলিয়া সোসাইটির চট্টগ্রাম জেলা সভাপতি সাইফুল ইসলাম, ডাক্তার মনির উল্লাহ, ডাক্তার রিয়াদ মরজুক, হিমোফিলিয়া সোসাইটির চট্টগ্রাম জেলার সহ সভাপতি মোঃ দিদারুল আলম, চট্টগ্রামের ভোলান্টিয়ার মোঃ ফয়সাল আহাম্মেদ অভি, মোহাম্মদ শাহনেওয়াজ, সিলেট বিভাগীয় প্রতিনিধি রাফিকুল করিম নিহাল, রংপুর বিভাগীয় প্রতিনিধি মোঃ ইমতিয়াজ হোসেন, রেখা দাশ প্রমুখ। সভায় বাঁশখালী উপজেলার হিমোফিলিয়া রোগী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত চিকিৎসক ডাক্তার গোলাম রব্বানী বলেন, হিমোফিলিয়া একটি মরণব্যাধী রোগ। সঠিক চিকিৎসা এবং যত্ন না পেলে এই রোগী অকালে মারা যাবে। পঙ্গুত্ব বরণ করবে। এই রোগের চিকিৎসা অত্যান্ত ব্যয় বহুল। দেশে এই রোগের চিকিৎসা সামগ্রী এবং ইনজেকশনও এভেলেবেল পাওয়া যায়না। তাই সবার পক্ষে এই রোগীর সঠিক চিকিৎসা সম্ভব হয়না। তাই হিমোফিলিয়া সোসাইটির মাধ্যমে রক্তক্ষরণ জাতীয় এই রোগ সম্পর্কে মানুষের মাঝে সচেতনা সৃষ্টি এবং চিকিৎসাসহ সেবা নিশ্চিত করা হয়েছে।
তিনি হিমোফিলিয়া রোগীর সন্ধান পেলে আতংকিত এবং হতাশ না হয়ে বাঁশখালী হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সোসাইটির সাথে যোগাযোগ করার আহবান জানান।সভায় জানানো হয়, সারা দেশে ২০ হাজারের উপরে হিমোফিলিয়া রোগী রয়েছে।
আমরা এই সোসাইটির মাধ্যমে ৩ হাজার ৬০০ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। বাঁশখালীতে এই ধরণের রোগী আছে ৭৫ থেকে ৮০ জন। আমরা বাঁশখালীর ১৬ জনকে শনাক্ত করেছি। তাদের নিয়মিত চিকিৎসা এবং সেবা দিচ্ছি। কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বিভাগে হাতিয়া, সন্দীপ, মহেশখালী ও বাঁশখালী উপজেলাকে পাইলট প্রকল্প হিসেবে ধরে কাজ শুরু করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ নং ওয়ার্ডে ২০১২ সাল থেকে এই রোগের আলাদা চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। বাঁশখালী হাসপাতালেও এই জাতীয় রোগীদের আলাদাভাবে চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।